Bhorer Darpan
১৯ জুন ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার

নরসিংদীতে বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার

নরসিংদীর পলাশে ছাত্রদলের শান্তি মিছিলে হামলা ও গুলি বর্ষণের মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুরল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়।এছাড়া থানার ওসি সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নাম এজাহারভুক্ত করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একদল চৌকস টিম ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করেন। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০