Shakil Shah
৯ জুন ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ৩০ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ৩০ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ৯৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য নুন্যতম ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শিবপুর কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটককৃত হলো ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের চউড়া এলাকার মো: আব্দুল বারেকের ছেলে মো: মানিক মিয়া(৪৮) সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

 এসময় তিনি আরো জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। সে প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাগত মাদক ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃত’র বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০