
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে গতকাল উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় এসব টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ করা হয়।
এ সময় হতদরিদ্র ৪টি পরিবারকে টিউবওয়েল এবং ৫টি পরিবারকে ল্যাট্টিন ও টিন বতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক, জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ফাতেমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক রুহুল কুদ্দুস, সমাজসেবক নুরুজ্জামান প্রমুখ।