Bhorer Darpan Online
১৬ নভেম্বর ২০২০, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে মাস্ক ব্যবহার না করায় অর্থদন্ড

নাটোর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরে শহরের নীচাবাজার এলাকায় আদালতের কার্যক্রম পরিচালনা করে মোট আট ব্যক্তিকে চার হাজার ১০০ টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলা বারোটার দিকে শহরের নীচাবাজার এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে অভিযান পরিচালনা করেন নাটোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনাকালে দেখা যায়, পাবলিক প্লেসে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে সরকারী বিধি অনুসরণ করছেন না অনেকেই। এ সময় আট ব্যক্তিকে মোট চার হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি লাভ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ শাওন জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী মোট ছয়টি মামলায় আটজনকে অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসনসমূহ। জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০