Bhorer Darpan
২৩ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ, আহত ৪

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ, আহত ৪

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অনুসারে, রবিবার রাতে লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকল বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে লা গার্ডিয়ার বিমানবন্দরের রানওয়ে ৪-এ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, একটি বিমান এবং নিউইয়র্ক পোর্ট অথরিটির একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট ও কো-পাইলট গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙেছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল আছেন। আর কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে।

ককপিট ওপরের দিকে উঁচু এবং সামনের ফিউজেলাজের নিচের অংশ ক্ষতিগ্রস্ত। সূত্রমতে, বন্দর কর্তৃপক্ষের গাড়িটি ছিল একটি অগ্নিনির্বাপক গাড়ি। সেটি পুলিশ কর্মকর্তারা চালাচ্ছিলেন।

সূত্রগুলো আরো জানায়, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। সংঘর্ষের সময় বিমানটি অবতরণ করছিল এবং ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে চলছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল একটি বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ টুইন-জেট বিমান এবং এয়ার কানাডা এক্সপ্রেস মন্ট্রিল থেকে পরিচালনা করছিল।
সূত্র : সিবিএস নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০