Shakil Shah
২১ অক্টোবর ২০২৩, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিলল ছাত্রীর মরদেহ

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিলল ছাত্রীর মরদেহ

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর পুকুর থেকে ইয়াসমিন আক্তার মোহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইয়াসমিন এলাকার মকবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরগঞ্জ এলাকার এক তরুণের সঙ্গে সম্পর্কের সূত্রে মোবাইল ফোনে কথা বলত ইয়াসমিন। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে তার মা আসমা খাতুন বকাঝকা করেন। পরে অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। 

সন্ধ্যার পরও মেয়ের খোঁজ না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াসমিনের বাবা। নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর শনিবার সকাল ৭ টার দিকে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখেন তার খালা তোইয়বা খাতুন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহিদ বলেন, ইয়াসমিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জেনেছেন, এক তরুণের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের ধারণা, সে আত্মহত্যা করেছে।

আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সোয়েল রানা বলেন, ইয়াসমিন সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অভিমান করে সে পুকুরে ঝাঁপ দিতে পারে বা পাশ দিয়ে হাঁটার সময় পড়ে যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০