Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে ছৈয়দ নুর নামে এক দিনমজুর বিষপান করার চার দিন পর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাতিয়াখোলা এলাকায় দেলোয়ার সওদাগরের পাহাড়ে গত রোববার এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, ভিকটিম ছৈয়দ নুর (৪০) ঘটনারদিন (১৮ ফেব্রুয়ারি) পাহাড় থেকে কাঠ কেটে এসে স্ত্রীর কাছে পানি চাই। কিন্তু তার স্ত্রী পারভীন পানি দেয়নি। রাগে স্ত্রী পারভীনকে কয়েকটি থাপ্পর দেয় স্বামী ছৈয়দ নুর। এ ঘটনায় স্ত্রী পারভীন প্রতিবেশী জাবেদ নামে একজনকে গিয়ে বলে তার সাথে পরকীয়ার সম্পর্ক আছে বলে স্বামী ছৈয়দ নুর তাকে মারধর করেছে। এ ঘটনায় জাবেদ ছৈয়দ নুরকে দুই দফা মারধর করে। একইদিন রাতে জাবেদের স্ত্রী জাহেদাও ছৈয়দ নুরকে জুতা দিয়ে তার স্ত্রী পারভীনের সামনেই প্রায় ২ ঘন্টাব্যাপী মারধর করে। এতে অপমান সহ্য করতে না পেরে ছৈয়দ নুর বিষপান করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিএনজিতে তুলে দেয়। এসময় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্র্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে গত রবিবার রাতে ছৈয়দ নুরের লাশ হাতিয়াখোলা এলাকায় নিয়ে আসলে সমাজের মানুষ সে কোথায় মারা গেছে, তাকে চমেক হাসপাতালে ভর্তি করেছে কিনা কাগজপত্র ও ছাড়পত্র দেখতে চাই। কিন্তু স্ত্রী পারভীন কাগজপত্র দেখাতে পারেনি। এসময় সে সমাজের মানুষকে জানায়, তার স্বামী চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তার ছেলেকে দেখতে গিয়ে সেখানে মারা গেছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গত রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খান পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা জানায়, ছৈয়দ নুর নামে ওই ব্যক্তি বিষপান করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সে কোথায় কিভাবে মারা গেছে তার সঠিক তথ্য দিতে না পারায় পুলিশের সন্দেহ হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের সাথে বোয়ালখালী উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

১০

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নির্বাচনে সভাপতি মমিন ও সাধারণ সম্পাদক পিন্টু

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে ৬০০ বছর পুরনো পুকুর ভরাট, গ্রেপ্তার ৩

১২

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

মানিকগঞ্জের কৃতী সন্তান সাইফুর রহমান সাইফ—আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রজন্মের মুখ

১৫

লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ

১৬

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই -জিএম সিরাজ

১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬৬ বোতল ইস্কফ সিরাপসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

১৯

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

২০