Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ নির্বাচনী এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল

নিজ নির্বাচনী এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় পা রেখেছেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সড়কপথে উপজেলার কলতাপাড়া বাজারে এসে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা হাজারো নেতা-কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি উপজেলার বালুয়াপাড়া, শাহগঞ্জ ও ভুটিয়ারকোনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সফর শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আমাকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়ে যে বিরল সম্মান দিয়েছেন, তার কৃতিত্ব সম্পূর্ণ গৌরীপুরবাসীর। আপনারা আমার পাশে ছিলেন বলেই আজ আমি এই অবস্থানে। ১২টার সময় এমপি হিসেবে এবং বিকেল ৪টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।”

তিনি আরও বলেন, “আপনাদের পরামর্শ ও সহযোগিতায় আমি এলাকার উন্নয়ন করতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া চাই।”

প্রতিমন্ত্রীর এই সফরকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, শাজাহান কবির হিরা, শোয়েব মুন্সী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০