
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরের হাজারো চেষ্টার প্রতিফলন রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের সাথে তিনটি উপজেলার সংযোগ স্থাপনে লংগদু নানিয়ারচর সংযোগ সড়ক। যা ইতিমধ্যে কয়েকবার শুরু হয়েও কতিপয় উগ্রবাদী সন্ত্রাসী চক্রের বাঁধার মুখে থমকে যায়। সম্প্রতি আবারো সন্ত্রাসীরা রাস্তার মাটি কাটার দুটি ড্রজার অকেজো করে দিয়েছে। ফলে নিরাপত্তার দাবি জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
ফলশ্রুতিতে দীর্ঘ আন্দোলন ও শ্রমের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অনুদানে শুরু হয় সড়কটির মাটি কাটার কাজ। প্রায় আটমাস যাবত চলমান কাজটি লংগদু থেকে শুরু হয়ে নানিয়ারচর পৌঁছলে গত রাতে মাটি কাটার দুইটি ড্রজারের যন্ত্রপাতি লুট, ভাঙ্গচুর ও ইঞ্জিনে বালি আর পানি ডুকিয়ে অকেজু করে দেওয়া হয়। যা উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ ও পাহাড়ের তিনটি উপজেলার স্বপ্নকে তছনছ করে দেওয়ার সামিল।
এবিষয়ে সংযোগ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় মাটি কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। কিন্তু গতরাতে পাহাড়ি সন্ত্রাসী ইউপিডিএফ চলমান দুইটি গাড়ি অকেজু করে দেয়। এছাড়াও এধরণের কার্যক্রমে কাজের শ্রমিক ও ঠিকাদারদের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, সমস্যা সমাধান হলে দ্রুত সময়ে আবারো বাকি অংশের মাটি কাটার কাজ সমাপ্তি করা হবে।
নিরাপত্তার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, কাজের সময় আইনশৃঙ্খলা বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি দরকার। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু স্থানে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী পোস্ট চেয়ে সহযোগিতা চেয়েছেন তারা।
স্থানীয়রা দাবি জানিয়ে বলছেন, দ্রুত সময়ে নানিয়ারচর রাস্তার কাজ সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার সহ সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দিতে হবে। পাহাড়ের বুকে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তারা।
এছাড়াও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত সময়ে রাস্তার কাজ শুরু করা না হয়, তাহলে আবারো আন্দোলনে যাওয়ার মতো সিদ্ধান্ত নিবেন তারা।