Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী

নির্বাচনে ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে অবস্থিত সেনাক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান।

সেনা সদরের এই কর্মকর্তা জানান, কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধানের দিকনির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

দেওয়ান মনজুরুল ইসলাম বলেন, সেনাবাহিনী এখন পর্যন্ত ১০ হাজার ১৫২টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল তৈরি করেছে সেনাবাহিনী। নির্বাচনের পরে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, এটা একান্তই সরকারের সিদ্ধান্ত।

মনজুরুল ইসলাম জানান, সেনাপ্রধান জনগণের মনে আস্থার বার্তা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী আইনের মধ্যে থেকে সব করবে।

নির্বাচন কেন্দ্রিক যেকোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী প্রস্তুত। সোশ্যাল মিডিয়া এবং অপপ্রচার এই নির্বাচনে প্রধান হুমকি। নির্বাচনকে ঘিরে সাইবার নজরদারিও অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০