Online Desk
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে মাঠ পর্যায়ে সঠিক দায়িত্ব পালন করায় সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজ

নির্বাচনে মাঠ পর্যায়ে সঠিক দায়িত্ব পালন করায় সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের সম্মানে (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজন করা হয় প্রীতিভোজ ও ফটোসেশানের। নির্বাচনের ব্যস্ত ও চ্যালেঞ্জপূর্ণ সময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সংবাদকর্মীদের সম্মান জানাতেই এ আয়োজন করা হয়।

গৌরীপুর প্রেসক্লাব-এর আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম-এর সভাপতি মোঃ শাহজাহান কবির হীরার আন্তরিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।

প্রীতিভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। এ মিলনমেলা পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়কে শক্তিশালী করেছে। একতার বন্ধনে অটুট থাকুক সাংবাদিক সমাজের কলম।

সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুক তাদের অঙ্গীকার—এ প্রত্যাশায় অনুষ্ঠান শেষ হয়। দেশের সকল সংবাদকর্মীর প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০