Shakil Shah
২২ জুন ২০২২, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় বনার্তদের ত্রাণ চুরি, কারাগারে ইউপি সচিব

বন্যার ছবি, সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ চুরির অভিযোগে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুন) আটক ইউপি সচিব হলেন মুছা মিয়া (৪০) ও উদ্যোক্তা নাসিম আহমেদকে (৩০) কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে তাদের আটক করে পুলিশ।

খালিয়াজুরী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে চুরিকৃত ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সচিব ও উদ্যোক্তাকে আটক করা হয়।”

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণের বিভিন্ন খাদ্যসামগ্রী সোমবার (২০ জুন) রাতে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা নাসিমের তত্ত্বাবধানে মজুত রেখে বাড়ি চলে যান চেয়ারম্যান। মঙ্গলবার সকালে চেয়ারম্যান মো. আবু হাকিম পরিষদে গিয়ে ত্রাণসামগ্রী কম দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান চেয়ারম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান ইউএনও।

এরপর স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে বোয়ালী বাজারে উদ্যোক্তা নাসিমের স্টুডিওতে অভিযান চালিয়ে চুরি হওয়া ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ইউপি সচিব মুছা মিয়া ও নাসিমকে আটক করা হয়। এ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বন্যাদুর্গতরা।

এ বিষয়ে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাকিম বলেন, ‌“সোমবার রাতে ত্রাণসামগ্রী ইউনিয়ন পরিষদের সচিব মুছা মিয়া ও পরিষদের তথ্য উদ্যোক্তা নাসিম আহমেদের তত্ত্বাবধানে রেখে যাই। মঙ্গলবার সকালে ত্রাণসামগ্রী কম দেখতে পেয়ে গণনা করে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনওকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে চুরি হওয়া ত্রাণসামগ্রী উদ্ধার ও সচিব মুছা মিয়া এবং উদ্যোক্তাকে আটক করে পুলিশ।”

খালিয়াজুরীর ইউএনও এএইচএম আরিফুল ইসলাম বলেন, “ত্রাণ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সচিব মুছা মিয়া ও উদ্যোক্তা নাসিমকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যাদুর্গত মানুষের ত্রাণসামগ্রী নিয়ে যারা নয়-ছয় করবে, তাদের ছাড় দেওয়া হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০