Shakil Shah
২৬ জুন ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার: প্রধান বিচারপতি

ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার: প্রধান বিচারপতি

ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‌‘ন্যায়বিচার পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের অধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’ 

বুধবার (২৬ জুন) দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘সাবেক প্রধান বিচারপতির উদ্যোগে ও প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে দেশের প্রতিটি আদালতে বিচারপ্রার্থী মানুষদের বসার জন্য বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। এতে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব হবে। সরকারের অর্থায়নে এটি সুপ্রিম কোর্টের একটি অনন্য ও দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ। দেশের ৬৪ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। তারই একটি অংশ বগুড়ার ন্যায়কুঞ্জ। বগুড়ায় বিচারপ্রার্থীর সংখ্যা অনেক। যেসব বিচারপ্রার্থী বগুড়া জজ আদালতে আসেন, তারা যেন আরামে বসতে পারেন, সেজন্য এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। এক হাজার বর্গফুটের এই ন্যায়কুঞ্জে বিশ্রামের ব্যবস্থা আছে। এর মধ্যে দুটি শৌচাগার, একটি স্টোররুম, একটি মাতৃদুগ্ধ দান কেন্দ্র ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, প্রধান বিচারপতির সফরসঙ্গী মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার তুহিন জানান, বগুড়া আদালত চত্বরে ৫২ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০