Bhorer Darpan
৮ মার্চ ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে। 

নিহত আল আমিন একই উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়ার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে গেলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

সকালে স্থানীয়রা জানতে পারে গুলিবিদ্ধ হয়ে সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। পরে তার ছবি দেখে মরদেহটি আল আমিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। মরদেহ তুলে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

একই সঙ্গে দ্রুত মরদেহ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০