
পটুয়াখালী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন সুগন্ধা মার্কেট সংলগ্ন শিববাড়িয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১টি অবৈধ বেহুন্দী জালসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: মো: আবুল কাশেম।