Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় একটি ভালো অবস্থানে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন এবং সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

তবে তিনি এ-ও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিতে হবে।

ধারাবাহিকতা বজায় রেখে ‘স্মুথ ট্রানজিশন’ নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, সরকার ও অংশীজনেরা যদি সাময়িক সময় নিতে চান, তবে সেই সিদ্ধান্তও তিনি বিবেচনা করতে প্রস্তুত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬ বছর বয়সীরাও পাবেন এনআইডি, ইসির নতুন নির্দেশনা

বিনম্র শ্রদ্ধায় খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন ডাঃ কে এম বাবর এমপি

ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

লালমোহনে ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট

১০

মোরেলগেঞ্জ ঝাড়– হাতে রাস্তা পরিস্কার করলেন এমপি আব্দুল আলিম

১১

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১২

নিরাপত্তাহীনতায় আবারো বাঁধাগ্রস্থ হলো লংগদু নানিয়ারচর সংযোগ সড়কের কাজ

১৩

শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে আসলাম চৌধুরী, রক্তে অর্জিত ভাষার মান রক্ষায় দেশপ্রেমের বিকল্প নাই

১৪

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি

১৫

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৬

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১৭

ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৮

মাদারীপুর-৩ আসনে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

১৯

বাউফলে শুকরিয়া সমাবেশে যে বার্তা দিলেন এমপি.ড.মাসুদ

২০