Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২২, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর সুফল পাচ্ছে না বরগুনাবাসী

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা-বরগুনা রুটের বাস বাকেরগঞ্জ থেকে বরগুনা যাওয়ার পথে আটকে দিচ্ছে বরিশালের বাস মালিক-শ্রমিকরা। এতে পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন ঢাকা-বরগুনা রুটের সড়ক পথের যাত্রীরা।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা থেকে বরগুনার সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালু হলেও বাধার মুখে মির্জাগঞ্জ এবং আমতলী ফেরি পার হয়ে চলাচল করতে হচ্ছে এ রুটের বাস। এতে ৫ ঘণ্টার জায়গায় ঢাকা থেকে বরগুনা কিংবা বরগুনা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগছে ১০ ঘণ্টারও বেশি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে চলাচল করে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী কয়েকশ বাস।‌ সে সময় ঢাকা থেকে বরগুনার দূরত্ব ১৫ ঘণ্টার বেশি হলেও পদ্মা সেতু উদ্বোধনের পর সেই দূরত্ব কমে আসে পাঁচ ঘণ্টায়। তবে রুট পারমিট না থাকার অজুহাতে সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের বাস মালিক-শ্রমিকরা। এতে মির্জাগঞ্জ এবং আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করতে হচ্ছে যাত্রীবাহী বাসগুলোকে। ফলে সময় লাগছে ১০ ঘণ্টার বেশি। দুর্ভোগ পোহানোর পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে এ রুটের যাত্রীরা।

বরগুনা-ঢাকা রুটের সাকুরা পরিবহনের বরগুনা কাউন্টারের ব্যবস্থাপক নাসির মোল্লা বলেন, ৩ বছর ধরে এই সড়কে আমাদের বাস চলছে। পদ্মা সেতু চালুর পর আগস্ট মাসের শুরু থেকে বাস বন্ধ করে দেয় বরিশালের রুপাতলী বাস মালিক সমিতি। তারা বাকেরগঞ্জে পাহারা বসিয়ে চলাচল বন্ধ করে দেয়। ঢাকা-বাকেরগঞ্জ-বরগুনা বাস চলাচলে ৬ থেকে ৭ ঘণ্টা লাগলেও বিকল্প রুটে ১০ ঘণ্টা সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এ রুটের যাত্রীরা।

সুজন, রমিজ, আলতাফসহ কয়েকজন যাত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে বরগুনা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগত পাঁচ ঘণ্টার মতো। কয়েক দিন ধরে এ সড়ক দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পদ্মা সেতুর সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখনও যদি ১০-১২ ঘণ্টা লাগে ঢাকা যেতে তাহলে স্বপ্নের পদ্মা সেতু হয়ে আমাদের লাভটা কী হলো?

Dhaka post

বরগুনা-বাকেরগঞ্জ রুটে বাস চলাচলে বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী গাড়ি চলাচলের অনুমতি যেখানে আছে সেখান দিয়েই চলাচল করবে। তাদের রুট পারমিট আছে এক পথে, তারা যাবে অন্য সড়কে এটা তো ঠিক না।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনার বাস চলাচলে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বরিশালের বাস মালিক সমিতির এই হয়রানির বিষয়টি আমি বিভাগীয় কমিশনার স্যারকে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০