Shakil Shah
৯ নভেম্বর ২০২১, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় দীঘির পেটে প্রায় কোটি টাকার জমি

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা পৌর শহরের একটি সরকারি দীঘির পেটে চলে গেছে চলাচলের রাস্তা ও বাড়ির উঠান সহ প্রায় কোটি টাকার সম্পত্তি। এতে করে জনদুর্ভোগের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে দীঘি সংলগ্ন অর্ধশতাধিক পরিবার।

সরেজমিন গিয়ে দেখা যায়, পাথরঘাটা থানার সামনে মসজিদ সংলগ্ন দীঘির পাড়, রাস্তা সহ অর্ধশতাধিক বাড়ির উঠান দীঘিতে ভেঙ্গে গেছে। এতে এ এলাকার বাসিন্দাদের চালাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুকুরের পাড়ে গাইড ওয়াল না থাকায় প্রতিদিন ব্যাক্তগত মালিকানা জমি পুকুরে ভেঙ্গে যাচ্ছে। স্থানীয়দের চলাচলের ভোগান্তি লাঘবে পৌর নির্বাচনের আগে মেয়র প্রার্থী ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল নিজ খরচে একটি এক’শ ফুট লম্বা কাঠের সাঁকো করে দিয়েছিলেন। যা বর্তমানে মেরামতের অভাবে নরেবরে হয়ে গেছে। এই সাঁকো দিয়ে চলতে গিয়ে অনেক শিশুদের পা পিছলে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সিহাব সিকদার, আব্দুল হালিম হাওলাদার, ইউসুফ আলী, নাসরিন আক্তার, মিজানুর রহমান, সাহানা, সালাম মাস্টার সহ অর্ধশতাধিক বাসিন্দারা অভিযোগ করে জানান, গত একযুগে দীঘিটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ নেয়নি। প্রায়াত মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব তার প্রতিষ্ঠিত তাসলিমা মেমোরিয়াল একডেমির স্কুলের পাশ থেকে ঘুরিয়ে কিছু অংশ স্থায়ী গাইডওয়াল করে দিলেও পরবর্তী কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। এ কারণে দিন দিন তাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। অতিশীঘ্রই পুকুরটি সংস্কার করে গাইড ওয়াল না দিলে তাদের বাড়িঘর ভেঙ্গে দীঘিতে বিলিন হয়ে যাবে বলেও জানান তারা।

ইউসুফ আলী জানান, বিশাল দৈত্যাকার এই দীঘির চতুর্পাশে প্রায় কোটি টাকার জমি দীঘিতে ভেঙে গেছে। কর্তৃপক্ষের এতে কোন মাথা ব্যাথা নেই। যদি এই দীঘিটি সংস্কার করে না দেয়া হয় তাহলে পৈতৃক বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই।

সিহাব সিকদার জানান, তাঁর বাড়ির ১৫ ফুট জমি দীঘিতে ভেঙ্গে গেছে। আর চার ফুট গেলেই ঘরও ভাঙ্গা শুরু করবে। একটি স্থায়ী গাইড ওয়াল না দিলে বাকিটুকু দীঘির পেটে চলে যাবে।

স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন ভোরের দর্পনকে জানান, গত দু’বছর আগে দীঘিটি সংস্কারের জন্য এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছিল। কিন্তু কেউ কোন সংস্কারের উদ্যোগ নেয়নি।

পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন জানান, পর্যাপ্ত বাজেট না থাকার কারণে দীঘিটির সংস্কার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। তবে অতি শীঘ্রই সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ভোরের দর্পনকে জানান, পাথরঘাটা পৌর শহরে বেশ কয়েকটি সরকারি জলধার (দীঘি) রয়েছে। এগুলো সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। অতি শীঘ্রই এসকল জলধার গুলো সংস্কার করে আধুনিকতায় রূপান্তর করা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০