Shakil Shah
৩১ অগাস্ট ২০২২, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার ভিডিও ভাইরাল

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পরকিয়ার জেরে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিমের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে উপজেলা যুবলীগের নেতা মনিরুল ইসলাম মামুন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় যুবলীগ নেতা মামুন বিএনপি নেতা জিয়াউর রহমান ফাহিমের দোকানে ডুকে লাঠি দিয়ে আঘাত করেছে। পরে ফাহিম দোকানে থাকা রড দিয়ে মামুনকে পেটাচ্ছে।

মঙ্গলবার রাত দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব মাথায় ফাহিম মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এতে উভয় আহত হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথামিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

বিএনপি নেতা ফাহিম ভোরের দর্পনকে জানান, আমার দোকানের কাস্টমারের সাথে বেচাবিক্রি করার একপর্যায়ে মামুন এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমিও আত্মরক্ষার জন্য তাকে প্রতিহত করি। ফাহিম আরো জানান, মামুন একজন মাদকাসক্ত। তার স্ত্রীর সাথে এ নিয়ে ঝামেলা চলছে। তার অপকর্মের কথা বলাবলি করায় আমার দোকানে হামলা চালাতে আসে।

এ বিষয়ে যুবলীগ নেতা মনিরুল ইসলাম মামুন ভোরের দর্পনকে জানান, আমার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে ফাহিম। এদের বিভিন্ন ধরনের কল রেকর্ড আমার সংরক্ষণে আছে। আমি এ নিয়ে ফাহিমকে ফিরে থাকতে বারবার অনুরোধ করি। এরপরও ফাহিম আমার স্ত্রীর সাথে যোগাযোগ রাখে। এতে ক্ষিপ্ত হয়ে আমি তার দোকানে যাই।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার ভোরের দর্পনকে জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০