Online Desk
১৭ জানুয়ারী ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানি পরিশোধনে সাড়া ফেলেছে হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্ভাবিত সুপারজেন ওয়াটার ফিল্টার

পানি পরিশোধনে সাড়া ফেলেছে হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্ভাবিত সুপারজেন ওয়াটার ফিল্টার

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম কর্তৃক যৌথভাবে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ এর রংপুর বিভাগীয় অঞ্চলে জয়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) শিক্ষার্থীদের টিম প্রজেক্ট সুপারজেন ওয়াটার ফিল্টার ইতোমধ্যেই সাঁড়া ফেলছে এর ব্যবহারকারীদের মধ্যে।

মূলত বরেন্দ্র অঞ্চলের পানিসংকটে সমাধান আনতে সুপারজেন ওয়াটার ফিল্টার, ঢাকার ট্যাপের পানিও পরিশোধনে সক্ষম।

নওগাঁর নিয়ামতপুর — নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পাওয়া এখনো বরেন্দ্র অঞ্চলের বহু এলাকায় বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সুপারজেন ওয়াটার ফিল্টার নামে একটি স্বল্পমূল্যের, ল্যাব-সার্টিফায়েড ওয়াটার ফিল্টার সম্প্রতি নওগাঁর নিয়ামতপুরে বাজারে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, ফিল্টারটি ঢাকার ট্যাপের পানিসহ বিভিন্ন উৎসের পানি কার্যকরভাবে পরিশোধনে সক্ষম।

পানির ক্ষতিকর জীবাণু, ময়লা ও দূষণ দূর করার জন্য বিশেষভাবে নকশা করা এই ফিল্টারটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সহজ ব্যবহার ও বহনযোগ্য নকশার কারণে এটি ব্যাচেলর, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।

বিশেষজ্ঞদের মতে, বরেন্দ্র অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানিদূষণ ও নিরাপদ পানির সংকট রয়েছে। এ পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যের এমন একটি ফিল্টার স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নগর এলাকায়, বিশেষ করে ঢাকায়, ট্যাপের পানির মান নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা কমাতেও ফিল্টারটি সহায়ক হতে পারে।

প্রাথমিক ব্যবহারকারীরা জানান, সুপারজেন ওয়াটার ফিল্টার ব্যবহারের ফলে পানির স্বাদ উন্নত হয়েছে এবং পানি ফুটানোর প্রয়োজন অনেকটাই কমে এসেছে। উদ্যোক্তারা আশা করছেন, এই উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানীয় জল নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০