Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে আমাদের প্রতিবেদন জমা দিতে বলেছি। সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকালকে আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।

পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’।

তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে।

রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সে বিষয়ে আলোচনা হয়েছে।

যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব, সেগুলো— বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, না— সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬ বছর বয়সীরাও পাবেন এনআইডি, ইসির নতুন নির্দেশনা

বিনম্র শ্রদ্ধায় খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন ডাঃ কে এম বাবর এমপি

ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

লালমোহনে ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট

১০

মোরেলগেঞ্জ ঝাড়– হাতে রাস্তা পরিস্কার করলেন এমপি আব্দুল আলিম

১১

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১২

নিরাপত্তাহীনতায় আবারো বাঁধাগ্রস্থ হলো লংগদু নানিয়ারচর সংযোগ সড়কের কাজ

১৩

শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে আসলাম চৌধুরী, রক্তে অর্জিত ভাষার মান রক্ষায় দেশপ্রেমের বিকল্প নাই

১৪

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি

১৫

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৬

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১৭

ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৮

মাদারীপুর-৩ আসনে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

১৯

বাউফলে শুকরিয়া সমাবেশে যে বার্তা দিলেন এমপি.ড.মাসুদ

২০