Shakil Shah
২৮ মার্চ ২০২২, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেঁয়াজের দাম কমেছে, ক্রেতা কম

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৭ টাকায়। মিয়ানমারের পেঁয়াজ কেজি প্রতি তিন টাকা কমে বিক্রি হচ্ছে ২২ টাকা করে। তবে অনান্য বছরের তুলনায় রমজানকে সামনে রেখে বাজারে পেঁয়াজের ক্রেতা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে পেঁয়াজের পাইকারি আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস এসব তথ্য জানান।

তিনি বলেন, খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কম। মিয়ানমারের পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। এখন বিক্রি হচ্ছে ২২ টাকা করে। ভারতের পেঁয়াজ মানভেদে ২৪ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকায়। আর বেলডাঙ্গা, কানপুর ও খাসখালির পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়। বেলডাঙ্গা ও কানপুরি পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। নাসিক পেঁয়াজের দাম স্থিতিশীল আছে।

তিনি আরো বলেন, বাজারে বিক্রি মোটামুটি। তেমন তোড়জোড় নেই। রমজানকে সামনে রেখে অনান্য বছর যেমন বেচাকেনা হতো এবছর তেমন নেই। ব্যবসায়ীরা লস দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন বলে দাবি করেন তিনি।

খাতুনগঞ্জের শাহাদাত অ্যান্ড ব্রাদাসের মালিক মো. শাহাদাত হোসেন বলেন, বাজারে প্রচুর পেঁয়াজ আছে। ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম একসপ্তাহ ধরে স্থিতিশীল আছে। তবে মিয়ানমারের পেঁয়াজের দাম কমেছে। আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। চীন থেকে আসা রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এদিকে, খাতুনগঞ্জে বাজারের মুখে একটি ভ্যানে খুচরায় পেঁয়াজ, আদা বিক্রি করছিলেন আমির উদ্দিন। তিনি পেঁয়াজ বিক্রি করছিলেন ৩০ টাকা কেজি, রসুন ১১০ টাকা ও আদা ৭৫ টাকা কেজিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০