Shakil Shah
৪ এপ্রিল ২০২১, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় দিঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় একটি দিঘিতে গ্যাসবড়ি প্রয়োগ করে প্রায় ৫০০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটিয়েছে উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা মৌজায় অবস্থিত একটি দিঘিতে।

 

দিঘির মালিক ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ জানান, তারা ২৫জন ব্যক্তি কয়েক বছর পূর্বে প্রায় ২৬ একর একটি দিঘি খনন করে মাছ চাষ করে আসছিলেন। চাষকৃত মাছ গুলির বর্তমান ওজন ১ থেকে ৭ কেজি এবং এতে মাছ ছিল প্রায় ৫০০মণ। হঠাৎ করে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার দিঘিতে গ্যাসবড়ি প্রয়োগ করে মাছগুলি মেরে ফেলে। এতে তার ৪৫ থেকে ৫০লক্ষ টাকা ক্ষতি হবে বলে তিনি জানান।

 

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার বিপক্ষ লোকজন মাছগুলি মেরে ফেলেছে বলে তিনি ধারণা করছেন। তবে তিনি এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান। উপজেলা মৎস কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তিনি মাছ মেরে ফেলার ঘটনা শুনেছেন। এব্যাপারে তাদের করার কিছু নেই। তবে এ বিষয়ে তাদের উপর কোন তদন্ত আসলে ব্যবস্থা নিবেন বলে জানান।

 

থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, তিনি গ্যাসবড়ি প্রয়োগ করে মাছ মেরে ফেলার ঘটনা মোবাইল ফোনে অবগত হয়েছেন। তিনি ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাচ্ছেন। অভিযোগ করলে এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১২

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১৩

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১৪

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১৫

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

১৬

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

১৭

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

১৮

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

১৯

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২০