Online Desk
১ মার্চ ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন - প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সরকারের দূর্নীতি মুক্তি , মাদক ও জুয়ার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিচ্ছে, নির্বাচনের পূর্বে সরকারের যে কমিটমেন্ট সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া ও প্রশাসনকে জনমুখী করা সে লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক সকল দপ্তর প্রধানদের সাথে কথা বলেছি। যাতে জনগন দ্রুত সময়ের মধ্যে ঝামেলা মুক্ত ভাবে সেবা পায়।

রোববার (০১ মার্চ) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিং-এ একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের ঘটনায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ‘মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই পুরো বিষয়টি তদারকি করছেন। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

প্রবাসী শ্রমিকদের সবসময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়ে নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব সংবেদনশীল এলাকা এড়িয়ে চলাই হবে নিরাপদ।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশীরা প্রায়ই দালালদের প্রতারনার স্বীকার হয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসে যেতে গিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ নানান রকমের প্রতারক চক্র ও দালালদের খপ্পরে পড়ে সহায় সম্বল সব হারিয়ে ফেলেন এজন্য আভিবাসন ব্যায় কে একটি নির্দিষ্ট করে দেয়া হবে যাতে করে কেউ বেশি টাকা নিতে না পারে।

এছাড়াও তিনি আরও বলেন যে সকল রিককুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে, বাংলাদেশে যে ৩ হাজার রিককুটিং এজেন্সি রয়েছে সেগুলোকে যাচাই-বাছাই করে পুনরায় তাদেরকে অনুমোদন দেয়া হবে, কারণ হচ্ছে এই সকল এজেন্সি গুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এরা সরকারের কোন নিয়ম-কানুন মেনে কাজ করছে না।

এসময় জেলা প্রশাসন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী সার্কিট হাউজে যান সেখানে গার্ড অফ অনার গ্রহন করেন

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালী জেলা শহর ও বরিশাল বিভাগের কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনকালে: দু’জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

মাছ ধরার নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫’শ গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আড়াইহাজারে স্বামীর পরকিয়ার জেরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই কলেজের প্রধান ফটকে তালা, শিক্ষকরা অবরুদ্ধ

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি

১১

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

১২

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

১৩

শ্রীপুরে সাংবাদিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন

১৬

“একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি”

১৭

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

১৮

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

১৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

২০