Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি–ভূজপুর) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন ও ঋণখেলাপি সংক্রান্ত মামলা এখনও নিষ্পত্তি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফটিকছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গনি বলেন, মামলাটি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ রয়েছে। ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে অ্যাডভোকেট ইসমাঈল গনি বলেন, ঋণখেলাপির অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আদালত অবমাননার শামিল।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশনে দাখিল করা নথিপত্রের ভিত্তিতে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে মামলাটি সাব-জুডিস। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেউই এটি নিষ্পত্তি হয়েছে বলে প্রচার করতে পারে না। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আপিল বিভাগ আগামী ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন। ফলে ওই প্রার্থীর ফলাফল সরকারিভাবে প্রকাশ করা সম্ভব নয় বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে আইনজীবী টিম অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দ ও মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্তে নির্বাচন আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান লঙ্ঘন করেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রকাশ করা সকলের দায়িত্ব।
অন্য আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, সর্বোচ্চ আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর নির্বাচিত হলেও তার ভোটের ফলাফল ঘোষণা করা আইনগতভাবে সম্ভব নয়।

শেষ পর্যায়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমি ফটিকছড়িবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো ঋণখেলাপি, দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীকে জনপ্রতিনিধি হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন পরিচালক আব্দুল জব্বারসহ অ্যাডভোকেট ইসমাঈল গনি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট হাবিবুল্লাহসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০