Shakil Shah
১৭ ফেব্রুয়ারী ২০২২, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফটোসেশনে সাকিবের না থাকা নিয়ে যা বললেন সোহান

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল শুক্রবার। বৃহস্পতিবার ট্রফি উন্মোচন হয়েছে মিরপুরে। উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা ও বরিশালের দুই অধিনায়ককে। কিন্তু কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও ছিলেন না বরিশালের সাকিব আল হাসান।

কি জন্য তিনি নেই। সুস্পষ্ট কারণ জানা নেই। যতদূর শোনা গেছে, হালকা পেট ব্যথার কারণে তিনি নেই। তবে তার বদলে ট্রফি উন্মোচন করেন বরিশালের কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি বিষয়টি ছেড়ে দেন ম্যানেজম্যান্টের হাতে।

সাকিবের না থাকার বিষয়ে সোহান বলেন, ‘সাকিব ভাই হয়তো…গতকাল আমাদের অপশনাল প্র্যাকটিস ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি জিম বা অন্য কিছু করতেছেন। যে কারণে হয়তো আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।’

একই প্রশ্নের জবাবে সোহান আবার বলেন, ‘আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।’

ফাইনালে বরিশাল লড়বে কুমিল্লার সাথে। শিরোপা জিততে মুখিয়ে সোহানরা। তিনি বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০