Shakil Shah
১৭ এপ্রিল ২০২১, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে বিএনপি : ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

নতুন-পুরনো বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট তৈরি করতে যাচ্ছে বিএনপি। এমন তথ্য জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনেই দাবি আদায় করা হবে। সংকটময় পরিস্থিতিতেও বিএনপি টিকে রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের কথা বলে বলেই দলটিকে নিঃশেষ করা সম্ভব নয়।

দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে গত মাসে হঠাৎ করেই রাজপথে সরগরম হয়ে ওঠে বিএনপি। একের পর এক রাজনৈতিক কর্মসূচি দিয়ে আন্দোলনে ফেরার আভাস দেয় দলটি।

তবে করোনার প্রকোপের সঙ্গে সঙ্গে আবারো ঘরোয়া কর্মসূচিতে ফিরে যায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এ পরিস্থিতিতেও সরকারবিরোধী নতুন জোট গোছানোর কাজ চলছে পুরোদমে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের দলকে সংগঠিত করছি। অন্য দলেগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে এবং একটা ঐক্যের, জাতীয় ঐক্য সার্বিকভাবে জণগণের ঐক্য তৈরি করে আমরা এ অবস্থার-পরিস্থিতির অবসান ঘটাতে চাই। আমাদের শুধু ঐক্যফ্রন্ট না, ২০ দল ছিল, আছে এখনো। আমরা সবার সঙ্গে কথা বলছি। কীভাবে আরো বৃহত্তর ঐক্য গড়ে তোলা যায় সে বিষয়ে।

বিএনপিবিরোধী নানা তৎপরতার অভিযোগ তুলে দলীয় মহাসচিব বলেন, কোনো ষড়যন্ত্রই দলটিকে থামিয়ে রাখতে পারবে না।

সময় নিউজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। এর রাজনীতি সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। যারা সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ-সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে তাদের দল হচ্ছে বিএনপি। আর সে কারণে কখনোই বিএনপিকে নি:শেষ করা সম্ভব হয়নি, বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই শেষ করতে পারেনি। ফিনিক্স পাখির মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠেছে।’

জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তি বাড়ানোর কাজ চলছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০