Shakil Shah
৮ মে ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১, ব্যালট জব্দ 

ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১, ব্যালট জব্দ 

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তিনটি কেন্দ্র থেকে ২৯টি সিল দেওয়া ব্যালট পেপার জব্দ হয়েছে। বুধবার (৮ মে) সকাল সাড়ে ১১টার থেকে দুপুর ৩টা পর্যন্ত তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুপুরের পর জাল ভোট দেওয়ার চেষ্টা করলে বিভিন্ন কেন্দ্র থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ৫ জনকে আটক করা হয়। 

গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আসিফ মাহমুদ বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুই জনকে আটক করা হয়। তারা পুলিশ হেফাজতে রয়েছেন। 

আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পুষ্পেন সাহা বলেন, এই কেন্দ্রে দরবারপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৪ হাজার ৮৫৪ জন ভোটারের ভোটগ্রহণ করা হয়েছে। কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন জনকে আটক করেছেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। জাল ভোট দিতে গিয়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ২৯টি সিল দেওয়া ব্যালট পেপার জব্দ হয়েছে। 

ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দুইটি পদে ৬ জন প্রার্থী ছিলেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদারের সঙ্গে জিএমহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উল্ল্যাহ ভূঁঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মাহাবুবুল হক কালা, অনিল বনিক, আবদুর রহিম পাটোয়ারী ও সাইফুদ্দিন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে এই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৫৪ হাজার ৭৬০ জন পুরুষ এবং ৫০ হাজার ৯১১ জন নারী। উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রের ২৪৪ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০