Ibrahim Atiullah Anik
১০ নভেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ

ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৬টি পরিবারের মাঝে অনুদান হিসেবে ৩৯২টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুফলভোগীদের হাতে ছাগলের পাশাপাশি ছাগল ঘর নির্মাণের সামগ্রী এবং জনপ্রতি ২৫ কেজি খাদ্যও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারওয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, ভেটেরিনারি সার্জন ডা. সজিব হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন,আমরা যে ছাগলগুলো আপনাদের হাতে তুলে দিয়েছি, এগুলো বিক্রি করা যাবে না। এগুলো লালন-পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করুন।”

উপকারভোগীরা বলেন, “আমরা যে ছাগল পেয়েছি, তা লালন-পালন করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করব।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারওয়ার হোসেন বলেন,“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ ১৯৬টি পরিবারের মাঝে মোট ৩৯২টি ছাগল বিতরণ করা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০