Shakil Shah
২০ মে ২০২৪, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক ‘ল্যান্ডিং ইয়োর ড্রিম ক্যারিয়ার: দ্যা কোল্ড হার্ড ট্রুথ’ এবং উচ্চশিক্ষা বিষয়ক ‘আনলিস পটেনসিয়াল: ডিসকভারিং পাথওয়ে টু হায়ার এডুকেশন অ্যান্ড স্কলারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুটি অংশে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ১ম অংশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার শাহ্ মো. রিজভি রনি ও ২য় অংশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের ডিরেক্টর প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন।

ক্যারিয়ার বিষয়ক বক্তব্যে শাহ্ মো. রিজভি রনি বলেন, ‘জীবনের বিভিন্ন ধাপে সফলতা পেতে ইতিবাচক মনোভব থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে ও নতুন নতুন প্রসঙ্গে জানতে হবে। তিনি আরো বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। ক্রমাগত পরিবর্তনশীল চাকরির বাজারে রেজাল্টের পাশাপাশি নিজের দক্ষতার পরিধিও বাড়াতে হবে।

’উচ্চশিক্ষা বিষয়ে প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু বিষয়ে গুরুত্ব ও পদ্ধতি অবলম্বন করতে হয়। এক্ষেত্রে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন করা ও ঠিক ভাবে সিভি তৈরি গুরুত্বপূর্ণ।’ এছাড়াও তিনি বিভিন্ন স্কলারশিপ, আইলটিএস, ইউএসের বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংকিং এবং বিদেশে অধ্যয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জুলকার নাইন ও মুয়াজ্জেম হোসাইনের সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

বিভাগের প্রধান আগত অতিথি ও অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আমি চাই আমার ছাত্র-ছাত্রীরা স্কিল ডেভেলপ, জব মার্কেট, উচ্চশিক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করুক। বিভাগে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০