Shakil Shah
২৮ সেপ্টেম্বর ২০২২, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে লালমোহনে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্যে দিয়ে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির নেতৃত্বে ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। র‍্যালিটি লালমোহন বাজার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় এবং চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল‍্যানে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে তিনি ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

তিনি আরো বলেন, বিএনপি জোট সরকারের আমলে তাকে বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে। কিন্তুু তাকে একচুলও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের প্রচেষ্টা থেকে নাড়াতে পারেনি। তিনি অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সফল হয়েছেন। এবং এদেশের মানুষর অধিকার ফিরিয়ে এনেছেন। শেখ হাসিনার কারণে আমাদের দেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০