Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতি দুইটি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একেকটি ব্যাচ পরিচালনা করা হয়। বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয় ষষ্ঠ ব্যাচের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে।

কর্মসূচিটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউএনডিপি’র সহায়তায় আয়োজন করা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, আইনগত কাঠামো ও জনসেবামূলক ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। তিনি বলেন, ‘গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। ইউনিয়ন পরিষদের সদস্যদের এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রাম আদালত সক্রিয় থাকলে ছোটখাটো বিরোধ ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়, যা থানার ওপর চাপ কমায় এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনতা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শফিউল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০