Online Desk
১২ মার্চ ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক

বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে চোরাই গরুসহ একটি পিকআপ আটক করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা জিয়া উদ্দীনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।

পরে রাত্রীকালীন টহলের সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চোরাইকৃত গাভীটি উদ্ধার করা হয়। এ সময় গাভী চুরির অভিযোগে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব পুইছড়ি এলাকার নাহার বাপের বাড়ির বাসিন্দা মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার পারভীন বাপের বাড়ির বাসিন্দা পিকআপচালক মো. ফোরকান (২৭)।

পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া গাভীটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, রাত্রীকালীন টহলের সময় চোরাই গাভীসহ একটি পিকআপ আটক করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০