Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ টাইম বাজার এলাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সবজি ও ফলমূলের দোকানসমূহে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের জন্য কঠোরভাবে তাগিদ দেওয়া হয়।

অভিযান চলাকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৩টি মামলায় মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, ‘রমজানকে সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের সাথে বোয়ালখালী উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

১০

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নির্বাচনে সভাপতি মমিন ও সাধারণ সম্পাদক পিন্টু

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে ৬০০ বছর পুরনো পুকুর ভরাট, গ্রেপ্তার ৩

১২

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

মানিকগঞ্জের কৃতী সন্তান সাইফুর রহমান সাইফ—আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রজন্মের মুখ

১৫

লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ

১৬

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই -জিএম সিরাজ

১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬৬ বোতল ইস্কফ সিরাপসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

১৯

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

২০