Bhorer Darpan
১৮ নভেম্বর ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত

বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত

চট্টগ্রামের বাঁশখালী প্রধানসড়কে এস.আলম বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরি নাথ পাড়ার মৃত বিপিন চন্দ্র ধরের পুত্র।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বণিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বণিকপাড়া টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এস. আলম বাস সার্ভিস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অবিনাশ ধর নামে এক পথচারী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি বলেন, ‘বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরমুখী এস.আলম বাসের সামনের অংশের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই পথচারির মৃত্যু হয়। সকালে সরকারী জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।’

এ ঘটনায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরতের চেষ্টা করছে। পরিবার লিখিত আবেদন করলে লাশ তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০