Online Desk
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নির্বাচনে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা জানান।

ফেসবুক বার্তায় পাপ্পা বলেন, নির্বাচনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ধানের শীষের পক্ষে কাজ করা প্রত্যেক নেতা-কর্মীর প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষভাবে বাঁশখালীবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভোটারদের আস্থা ও সমর্থন তার জীবনের একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বাঁশখালী আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। ফলে তিনি ৭ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচন-পরবর্তী সময়ে পরাজয় মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ভোটার ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০