Ibrahim Atiullah Anik
২০ অক্টোবর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের পর এবার ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। স্পিনসহায়ক উইকেটের সর্বোচ্চ সুবিধা নিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করেছে সফরকারীরা।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিন স্পিনার—গুডাকেশ মুটি, খারি পিয়েরে ও রস্টন চেজ। এবার সেই তালিকায় যোগ দিচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল রোববার (২১ অক্টোবর) রাতে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেদিয়াহ ব্লেডস ও শামার জোসেফ ফিরছেন ক্যারিবিয়ানে।

প্রথম ম্যাচে ধীর ও টার্নিং উইকেটে দুই দলের স্পিনাররাই ছিলেন মূল নায়ক। ওয়েস্ট ইন্ডিজের পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন, রস্টন চেজ শিকার করেন ২ উইকেট। তবে দিনের সেরা পারফরম্যান্স আসে বাংলাদেশের স্পিনারদের কাছ থেকে—রিশাদ হোসেন ও তানভির ইসলাম মিলে নেন ৮ উইকেট, যা স্বাগতিকদের জয়ের পথ তৈরি করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০