Shakil Shah
৩০ জানুয়ারী ২০২৩, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্বর্ণা বিশ্বকাপের সেরা দলে

ভোরের দর্পণ ডেস্ক :

বাংলাদেশের স্বর্ণা আক্তার আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন। আইসিসি আজ সোমবার এ টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে। টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে প্রথম আসরের শিরোপা জয় করে ভারত।

ঘোষণা করা সেরা দলে চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইংল্যান্ডের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। এছাড়া সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে আছেন একজন করে।  দ্বাদশ খেলোয়াড় হিসেবে পাকিস্তানের একজনকে রাখা হয়েছে।

এবারের আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে গিয়েছিল। যেখানে পুরো আসরেই স্বর্ণার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে ৫ ম্যাচে স্বর্ণা ১৫৩ রান করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০-এর ওপর রান করেছেন আর একজনই—ভারতের অধিনায়ক শেফালি বর্মা।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা দল: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।
 facebook sharing button
twitter sharing button
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০