Shakil Shah
১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় নবীন বরণ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

“হে নবীন এসো আলোর মিছিলে” এই ¯স্লোগানে নাটোরের বাগাতিপাড়া সদরে অবস্থিত নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা পালনকারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে কলেজ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাদশ শ্রেণীর নতুন ছাত্রীদের ফুল দিয়ে বরণ, শিক্ষক পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ শাহিদা খাতুনের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু আবদুল্লা এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা আরেফা চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ অন্যান্য শ্রেণীর সকল ছাত্রীবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া খাতুন রিয়া এবং একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী মেরিনা মাহি। কলেজ উপাধ্যক্ষ শাহিদা খাতুন তার স্বাগত বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি কঠোর মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও শৃঙ্খলাবোধ অর্জনের মধ্য দিয়ে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি এ কলেজের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০