Online Desk
৯ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন

বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি : নারী‌র অ‌ধিকার, সম্মান ও সাফল্য‌কে স্বীকৃ‌তি দেয়াসহ লিঙ্গ সমতা সম্প‌র্কে স‌চেতনাতা বাড়া‌নোর লক্ষে রামপাল উপ‌জেলায় আন্তর্জা‌তিক নারী দিবস পালন ক‌রে‌ছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

“আজ‌কের পদ‌ক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুর‌ক্ষিত হোক নারী ও কন্যার অ‌ধিকার” প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা রোববার এই মানববন্ধন, রে‌লি ও আ‌লোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী।

উপজেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কা‌নিজ ফা‌তেমা শেফা’র সভাপ‌তি‌ত্বে উপ‌জেলা পরিষদ মিলনায়তনে আ‌য়ো‌জিত যৌথ আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রামপাল থানার পরিদর্শক (ও‌সি তদন্ত) সুব্রত বিশ্বাস, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন্ জামান, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন এবং ওয়ার্ল্ড ‌ভিশন এর এ‌লাকা ব্যবস্থাপক লিটন মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা শা‌হিনুর রহমান। আলোচনা সভায় ‌বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, নাগ‌রিক ফোরাম নেতৃবৃন্দ ও নারী নেত্রীবৃন্দ অংশ নেন।

বক্তারা ব‌লেন, নারীর ক্ষমতায়ন ও অ‌ধিকার প্র‌তিষ্ঠায় আমরা এ‌গি‌য়ে‌ছি অ‌নেক, কিন্ত এ‌খো‌নো আ‌রো অ‌নেক কিছু কর‌তে হ‌বে। স্থানীয় সরকা‌রের প্র‌তি‌টি ধা‌পে দে‌শের ৫১শতাংশ নারীর প্র‌তি‌নি‌ধিত্ব প্র‌তি‌ষ্ঠা করতে হবে। প‌রিবার ও সমাজ‌ থে‌কে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, বলাৎকার ও
হত্যা বন্ধ কর‌তে হ‌বে। উত্তরা‌ধিকার আইনসহ নারী‌র প্র‌তি বৈষম্যমুলক আইনগুলো যু‌গোপ‌যোগী কর‌তে হ‌বে।‌ শিশু বিবাহ বন্ধ ও নারী শিক্ষা নি‌শ্চিত কর‌তে হ‌বে। নারীর কর্মসংস্থা‌নের সু‌যোগ বৃদ্ধিসহ কর্ম‌ক্ষে‌ত্রে নারীর নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌বে।

দাতা সংস্থা জে এফএ কনসা‌ল্টিং গ্রুপ এর অর্থায়‌নে মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এবং আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌হিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আন্তর্জা‌তিক নারী দিব‌সে এই রে‌লি ও আ‌লোচনা সভা বাস্তবায়ন ক‌রেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০