Online Desk
১৭ মার্চ ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝোড়ো বৃষ্টি শুরু হলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অন্ধকারের সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কৌশলে নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০