Bhorer Darpan
২৯ মার্চ ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ। স্থানীয় সাংবাদিক ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা সুন্দরবনে বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা সমাজের সর্বস্তরে বাঘ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০