Online Desk
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনকে ভালবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডি এফ ও রেজাউল করিম চৌধুরী ।

‎‎বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট শাহ আলম টুকু,বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার,সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল সহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে।

সুন্দরবন এখন আর আগের মতো ভাল নেই। বনদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ,বিষ দিয়ে সুন্দরবনের মাছ সহ জলজ প্রানী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারীদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণি, সুন্দরী গাছ মরছে লবনে। এছাড়াও নানা কারণে সুন্দরবন আজ ধ্বংসের মুখে। তাই সুন্দরবন রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে।

এ সময়ে দেশের মানুষকে ভাল রাখতে সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান ও জানান বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০