Online Desk
১২ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান গুলিকে সিলগালা করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া।

অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০