Online Desk
৩১ মার্চ ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো:নাছির উদ্দিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর.ডিসি ফয়জুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বান্দরবান জেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান,বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমিত রায়,বান্দরবান জেলা পরিষদ সদস্য মো সাইফুল ইসলাম, বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফউল্লাহ বাচ্চু, বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, বান্দরবান জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল আলম বাবুল, বিএনপির নেতা মূসা সওদাগর,মো:নেজাম চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: হাসেম, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালাল, বান্দরবানের প্রথম শ্রেণির ঠিকাদার মো: মোজাফফর, মো: সমির সহকারী প্রকৌশলী’সহ শতাধিক মুসলিম প্রিয় তৌহিদা জনতা উপস্থিত ছিলেন।

কাজী মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে বান্দরবান ৩০০ নং আসেন মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি, সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ,জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে জেলার ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটবে এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি এটি ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরো বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব। কেননা সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়েন তখন খারাপকাজ, গুনাহ’র কাজ ,অশ্লীলতা কমে যায়। নামাজের কারণে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়। নামাজের কারনে মানুষ সহজে হিংস্র হতে পারেনা, অন্যের ক্ষতি করতে পারেনা।

প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি ইমাম ট্রেনিং সেন্টার,১০ তলা উঁচু মিনার,সম্মেলন কক্ষ, হিফজখানা-মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস,লাশ গোসলের ব্যবস্থা,প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান,সুবিশাল গাড়ি পার্কিং,ইসলামি বই বিক্রির শপ,অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ থাকেবে নানা সুবিধা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০