Shakil Shah
৫ জুন ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী

বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ে যথারীতি আবার বাড়ি ফিরে আসে। পরে পরিবারের অনুমতি নিয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। উপজেলার নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড়-থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে তখন মাটিতে পড়ে গেলে তাকে ওই বখাটেরা নির্জন এলাকায় ধরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে এ কথা জানায়।

পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০