Shakil Shah
২৪ জানুয়ারী ২০২৩, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে ধ্বংস করতে জিয়ার দুই সন্তানকে নির্যাতন করা হয়েছে

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ার জন্য ১/১১-তে তার (আরাফাত রহমান কোকো) ওপর যে নির্যাতন করা হয়েছিল- তা ছিল অমানবিক। কোকোর বড় ভাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়েছিল, তার কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল। এমন নৃশংস নির্যাতন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদদের ওপর কোনো দিনও হয়নি।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলের আগে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবারাষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতনের কারণ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এর একটাই কারণ ছিল শহীদ জিয়াউর রহমান একটা দল তৈরি করেছিলেন, তার নাম বিএনপি। যে দলটি বাংলাদেশের মানুষের কাছে প্রিয়। খালেদা জিয়া এ দলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এ দলকে ধ্বংস করতে হলে জিয়াউর রহমানের দুই সন্তানকে ধ্বংস করতে হবে। একপর্যায়ে আরাফাত রহমান কোকোকে দেশের বাইরে শেষ নিশ্বাস ত্যাগ করতে হয়েছে।’

আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, ‘কোকো রাজনীতির সঙ্গে সস্পৃক্ত ছিলেন না। কিন্তু তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা আমরা দেখেছি- আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে। একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের জানাজা এত বড় হয় তা বাংলাদেশের ইতিহাসে আছে কি না, আমার জানা নেই।’

কোকোর জানাজার ব্যাপারে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘এই বিমানবন্দর থেকে হেঁটে হেঁটে লাখো লাখো মানুষ গুলশান, গুলশান থেকে বায়তুল মোকাররম এসেছে। এতেই প্রমাণ হয় বাংলাদেশে সবচেয়ে প্রিয় পরিবার হচ্ছে জিয়া পরিবার। সবচেয়ে প্রিয় সন্তান হলো, জিয়া পরিবারের সন্তান।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য আরাফাত রহমান কোকো কাজ করে গেছেন। বিদেশ থেকে ঘাস এনে প্রত্যেকটা স্টেডিয়ামে লাগিয়েছেন। আর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের করতে তিনি সব কিছু করেছেন। এই ইতিহাস কেউ লেখবেন না। ’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজকে বাংলাদেশে যে ক্রিকেট, এই ক্রিকেটের মানোন্নয়নের জন্য যে কাজ আরাফাত রহমান কোকো করে গিয়েছেন- তার ওপরে বাংলাদেশের ক্রিকেট আজ দাঁড়িয়ে আছে। এটা ইতিহাসে লেখা থাকে না। বাংলাদেশের এই ইতিহাস বিকৃতির সময়ে আরাফাত রহমান কোকোর বাংলাদেশের ক্রিকেটে যে অবদান তা লেখা থাকবে না।’

দোয়া মাহফিলে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আহমেদ আজম খান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, বেলাল আহমেদ, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০