Shakil Shah
৫ ডিসেম্বর ২০২১, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন, কাদেরকে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না। সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন। অথচ আওয়ামী লীগ সবসময় বলে- বিএনপি কোথাও নেই। যদি তা-ই হয়, তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন?

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।

বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রাখায় দেশের মানুষ খালেদা জিয়ার ‍মুক্তি চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বন্দী করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বন্দী করা হয়েছে, গণতন্ত্রকেই বন্দী করা হয়েছে। আর তাকে হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বকেই বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের সাজা ও কারাবরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ফখরুল আরও বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা মামলায়। তার বড় উদাহরণ- নিম্ন আদালতে তার পাঁচ বছরের সাজা হলেও উচ্চ আদালতে তা বাড়িয়ে ১০ বছর করা হয়। এতেই বোঝা যায়- সরকার নিজ স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্যবহার করছে।

এ সময় সরকারের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উন্নয়ন কাদের হচ্ছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। সেজন্য দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে তা বলছি না, এই সরকারকে সরাতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন, কোনো সুস্থ-সভ্য মানুষ ওই ভাষায় কথা বলতে পারেন না।

সমাবেশে শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন  বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, শ্রমিক দলের নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ-উজ-জামান মামুন, আবুল খায়ের খাজা, মোস্তাফিজুর রহমান মজুমদার, সালাহ উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, সুমন খান, মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আমির খসরু, হারুন অর রশীদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০