Shakil Shah
৩১ মার্চ ২০২২, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতি জনগণকে জিম্মি করা: তথ্যমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

জনগণকে জিম্মি করা বিএনপির রাজনীতি বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির কোন বক্তব্য সেটা আসলে বোঝা মুশকিল। বিএনপির একেক নেতা একেক ধরণের কথা বলে। জনগণকে জিম্মি করা তাদের রাজনীতি। জনগণকে পুড়িয়ে মারা তাদের রাজনীতি। সেই কারণে তারা নানা ভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে এসে নওগাঁ সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগেও তারা ডান ও বামপন্থিসহ বিভিন্ন দলকে নিয়ে একটি জোট গঠন করতে চেয়েছিল এবং গঠনও করেছিল। কিন্তু সেই জোটের ফলাফল হচ্ছে নির্বাচনে মাত্র পাঁচটি আসন। এবারও তারা চেষ্টা করছে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলকে কাছে টানার। নির্বাচনের পরে তারা কোন ধরণের সরকার গঠন করবে সেটা নিয়েও তাদের বক্তব্য রয়েছে। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলছে। তাহলে নির্বাচনের পর কি সরকার গঠন করবে।

বিএনপি জনগণ থেকে অনেক দুরে সরে গেছে মন্তব্য করে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছে, বিএনপি যদি সন্ত্রাসের, পেট্রোল বোমা, মানুষ পুড়িয়ে মারা এবং তালেবান আশ্রয়ের রাজনীতি পরিহার করে ক্ষমা না চাই তাহলে জনগণের কাছে আসতে পারবে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিবেদন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংগঠন হিসেবে ইতিমধ্যেই তাদের গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তখন তারা বিচার বন্ধ করার জন্য যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছিল। আমাদের দেশে যখন বিএনপি-জামায়াত পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করছিলো তখন তারা কোন বিবৃতি দেয়নি। ইসরাইল যখন ফিলিস্তিনে পাখি শিকার করার মত মানুষকে নির্যাতন ও হত্যা করছিল তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেক ক্ষেত্রেই নিশ্চুপ ছিল। তারা কি বললো সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও মুখ্য বিষয় নয়। যদিও আমাদের দেশের কিছু কিছু পত্র-পত্রিকা সেটাকে আবার খুব গুরুত্ব দিয়ে ছাপায়। আসলে আমাদের উন্নয়ন-অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ মাত্র।

পরে মন্ত্রী নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

এরআগে সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ কেন্দ্রীয় আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০