Shakil Shah
২৭ এপ্রিল ২০২১, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি নেতারা সরকারের পদত্যাগের কথা বললেও আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হওয়ায় তাদের সবার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির নীতিবাচক রাজনীতি প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদের চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছেন তারা। তাদের রাজনীতি এখন সরকারকে বিরোধীতা করা। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, একটা দায়িত্বশীল বিরোধীদল দায়িত্ব পালনে ব্যর্থ, সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল সংকটে- দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে, শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০